অনুগল্প... লেখক : শুক্ষকোন আহম্মেদ [ kolom buzz page ]

অনুগল্প

স্বাধীনতার ডাক
হ্যাঁ,আজ গরমটা একটু বেশীই লাগছে। লাগুক আজ মহা সমাবেশ নাকি রেসকোর্স ময়দানে।
মুজিব সাহেব নাকি আজ বক্তব্য রাখবে।যেতে পারি। নাও যেতে পারি কারন, আমি সরকারী চাকুরীজীবী। উপড় থেকে চাপ আছে। সকাল থেকে আজ ঘুমাতে পারছিনা। কারন, মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল চলে যাচ্ছে।
অবশ্য খুবই ভালো লাগছে।বাংলার কলরবে মুগ্ধ হয়ে আছি আমি। রেসকোর্স ময়দান থেকে আমার বাড়ি বেশী দূর না। এই এক কিলোমিটারের দূর। তাই ছাত্রদের মিছিলে একাকার। এখনো আমার শপথ নিতে মন চায় কবির মতন "যতক্ষন দেহে আছে প্রান,প্রানপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,এই বিশ্বকেকে এই শিশুর বাসযোগ্য করেই যাব,
নবজাতকের কাছে এই আমার ধীর অঙ্গীকার"
কথা গুলি খুবই দামি আমার কাছে। এক সময় ভাবতাম যে, আমি বাংলার স্বাধীনতা সংগ্রামে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। কিন্তু হঠাত একটা সরকারী চাকুরী আর জিবনে স্বাধীনতা সংগ্রাম বাদ।
আজকে স্যার বলেছেন, যেভাবে হোক আজ অফিসে যেতেই হবে। অবশ্য আমি ইদানীং বন্ধ দেই বেশী। কিন্তু হয়তবা আজ আমি বন্ধ দেওয়ার কথা। মন চাইচ্ছে না অফিসে যেতে। একটা অদৃশ্য চুম্বকের মতো টান অনুভব করছি রেসকোর্স ময়দানের দিকে।
যাবো আমি স্বাধীনতার ডাকে।
-শুক্ষকোন আহম্মেদ

মূল লেখক : শুক্ষকোন আহম্মেদ
ব্লগে কপি করেছেন : মোহাম্মদ জাহিদ
my facebook fun &  mama  problem গ্রুপের এডমিন
thanks গল্পটা পড়ার জন্য...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন